বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাসমূহের নতুন সূচি জানানো হয়েছে।

আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন পরীক্ষা সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন পরীক্ষা সূচি অনুযায়ী, গতকাল ২২ জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট। আগামীকাল ২৪ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা হবে আগামী ১৯ আগস্ট। এছাড়া গত ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে আগামী ১২ আগস্ট। ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে আগামী ১৪ আগস্ট। এভাবে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ আগস্ট হতে ৩১ আগস্টের মধ্যে অবশ্যই ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ৩১ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে-হাতে ব্যাবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড থেকেও তাদের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী মাদ্রাসার আলিম পরীক্ষার ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে আগামী ১৭ আগস্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট, ১৫ জুলাইয়ের পরীক্ষা হবে ১৩ আগস্ট ও ১০ জুলাইয়ের পরীক্ষা হবে ১৪ আগস্ট। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান আজ বুধবার নতুন সময়সূচি ঘোষণা করেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এইচএসসি (বিএ/বিএমটি) স্থগিত পরীক্ষার নতুন সময়সূচিতে বলা হয়েছে, ২২ জুলায়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ৬ আগস্ট, ১৭ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট ও ১০ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...