বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরের মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
কিছুক্ষণ পরই তারা শিক্ষা বোর্ডসংলগ্ন মুরাদপুরের মূল সড়কে অবরোধ করে। বেলা ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। এতে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের তৈরি হয়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষা বোর্ডের সামনে সড়কে বাঁশ ফেলার পাশাপাশি সেখানে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে। এ সময় শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের আরেকটি অংশ শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। কয়েকশো’ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছে। অনেকের হাতে বাংলাদেশের পতাকা দেখা গেছে। মাঝে মাঝে শিক্ষার্থীরা দু-একটি চলাচলের জন্য সুযোগ করে দিচ্ছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। রাত ৩টায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছে তারা। এই ধরনের সিদ্ধান্তের কারণে শিক্ষা উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার নেছার উদ্দীন আহমেদ বলেন, ‘মুরাদপুর সড়কটির বিকল্প কোনো সড়ক নেই। সড়কটি দিয়ে মূল শহরসহ কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহন চলাচল করে। এই সড়ক অবরোধের ফলে পুরো শহরে যানবাহন চলাচল সিস্টেম ভেঙে যাওয়াটা স্বাভাবিক। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। মাইলস্টোনের ঘটনাটি একটা আবেগের বিষয়। আমি নিজেও ঘটনাটির পরে ভালোভাবে কাজে মনোযোগ দিতে পারছি না। বাচ্চাদের ছবিগুলো চোখে ভেসে উঠছে।’

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...