বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে সরকারী খাস জায়গা দখল করে রাতের আঁধারে দোকান নির্মাণ

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‎ ‎চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি খাস জায়গা দখল করে রাতের আঁধারে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। রবিবার ও সোমবার (২০ ও ২১ জুলাই) রাতে ‎উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জাহাট বাজারে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন ব্যক্তি রাজনৈতিক প্রভাব কাটিয়ে ৮ টি দোকান নির্মাণ করা হয়। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়,নারায়ণহাট ইউপির মির্জাহাট এলাকায় সরকারী খাস জাগয়া দখল করে নারায়ণহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত ওসমান তিনটি, জহির উদ্দিন বাবর ২ টি, ‎ইয়াকুব ১ টি, আজম ২টি দোকান ঘর নির্মাণ করে।

‎ ‎স্থানীয়রা জানান, রাত ১২/ ১ টার দিকে কয়েকজন শ্রমিক ও নির্মাণসামগ্রীসহ কিছু লোক আসে এবং দ্রুতগতিতে দোকান নির্মাণ শুরু করে। ভোর হওয়ার আগেই একাধিক দোকানের কাঠামো দাঁড়িয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলে স্থানীয় প্রভাবশালী লোকজন উপস্থিত ছিলেন, যাদের বিরুদ্ধে এর আগেও অবৈধ দখলের অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই এসব অবৈধ দখলের ঘটনা বেড়ে যাচ্ছে। তারা দ্রুত এসব দখল উচ্ছেদ করে খাস জমি উদ্ধার করার দাবি জানান। ‎ দোকান নির্মাণে অভিযোগে ইউপি সদস্য ‎শওকত ওসমান বলেন, এখানে পুরাতন দোকান ঘর ছিল,ওই দোকানগুলো নতুন করে মেরামত করেছি। একইভাবে দোকান নির্মাণের কথা স্বীকার করেন জহির উদ্দিন বাবর বলেন, ‘খালি জায়গা পড়ে রয়েছে, পাশের দোকানীরা বলেছেন তাই দোকান নির্মাণ করেছি। জায়গা দখল করে দোকান নির্মাণের বিষয়টি স্বীকার করেন ইয়াকুব ও আজমও।

মির্জাহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল করিম বলেন, সরকারি জায়গা দখল করে কিছু দোকানপাট নির্মাণ হয়েছে। এর ব্যাপারে আমরা এখনো কোন সিদ্ধান্ত নিইনি। দখল উচ্ছেদে কমিটির সিদ্ধান্তমতে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হবে।” এ ব্যাপারে ‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম বলেন, ‘আমরা তথ্য পেয়েছি শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।’

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...