মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ি ফিরেছেন তিনি নিথর দেহ হয়ে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৪টার দিকে হাবিবার মরদেহ যখন বাবার বাড়ি—গাংনীর মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের স্কুলপাড়ায় পৌঁছায়, চারদিক ভরে ওঠে কান্নার রোল ও শোকের ভারে। পরিবার-পরিজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।

পরে সকাল ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামে স্বামীর বাড়িতে তাকে দাফন করা হয় বলে জানান স্বামী জহুরুল ইসলাম।

৩৭ বছর বয়সী উম্মে হাবিবা ছিলেন মটমুড়া ইউনিয়ন বিএনপির নেতা আবদুল হামিদের মেয়ে। স্বামী জহুরুল ইসলামের সঙ্গে তিনি উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জহুরুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি টাইলসের ব্যবসা করেন।

তাদের একমাত্র সন্তান, ১২ বছর বয়সী ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার দিন সম্পর্কে জহুরুল ইসলাম বলেন, “রান্না শেষে মেয়েকে আনতে রওনা হওয়ার আগে হাবিবা বলেছিল, ‘ফিরে এসে একসঙ্গে খাবো’। প্রতিদিনের মতো সেদিনও আমাদের একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু সে আর ফিরল না… মেয়েকে নিয়ে ফিরতে গিয়েও সে নিজেই আর ফিরল না।”

“স্কুলে পৌঁছে মেয়েকে নেয়ার জন্য অপেক্ষা করছিল হাবিবা। ঠিক তখনই হঠাৎ করে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে স্কুল ভবনের ওপর। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। দ্রুত সিএমএইচের বার্ন ইউনিটে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এখন আমাদের ডাইনিং টেবিলে শুধু হাহাকার।”

তিনি আরও জানান, “মেয়ে ঝুমঝুমও গুরুতর আহত হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

হাবিবার মৃত্যুতে বাওট গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, রজনী ছিলেন অমায়িক, স্নেহশীলা ও সদালাপী। তার এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাফিল জানান, ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এক ছাত্রীর মায়ের মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে আনা হলে শান্তিপূর্ণ জানাজার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...