বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।সমাবেশটি সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন:সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর,জাহাঙ্গীর হোসেন,কাউছার আহম্মেদ চেয়ারম্যান,আশরাফ উদ্দিন জনি,গাজী মোঃ হানিফ,নাসিরুল কবির মনির তালুকদার,সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান,পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন,যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম শিমুল,নাজিম কমিশনার ও মোঃ মাইনউদ্দীন,সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আবদুল বাকের,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী,চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান,সদস্য সচিব এম এ আজিজ,সন্দ্বীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু,সন্দ্বীপ পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফসার উদ্দীন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম,পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মনির উদ্দিন।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শিবলী নোমানী।অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...