বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ২২০ মেগাওয়াট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় রবিবার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

মাহমুদ হাসান বলেন, গতকাল রবিবার  রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এরমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৮ মেগাওয়াট  এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি বলেন, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো গত ১৪ জুলাই  রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, গতকাল রবিবার (২০ জুলাই) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮.৭৮ ফুট মীনস সি লেভেল। রুল কার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

উল্লেখ্য, ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে পানি সংকটের কারণে একসাথে ৫ টি ইউনিট সবসময় চালু করা সম্ভব হয় না।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসের শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হয়। এরপর গত ৯ জুলাই রাত ৮টায় একযোগে ৫টি ইউনিট চালু করা হয়। সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২১২ মেগাওয়াট।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। গতকাল রবিবার (২০ জুলাই)  বিদ্যুৎ উৎপাদন বেড়ে  হয়েছে ২২০ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...