রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এক ম্যাচ বাকী রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ম্যাচে ১৩০ রানে জিতেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল যুবারা।

বেনোনির উইলোমুর পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচের মত দ্বিতীয়টিতেও হাফ-সেঞ্চুরি তুলে নেন ওপেনার জাওয়াদ আবরার। ১ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে ৫৭ রান করেন তিনি।

তিন নম্বরে নেমে ৯০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সাথে ১শ রানের জুটি গড়েন আজিজুল। ৪টি বাউন্ডারিতে ৭১ বলে ৫২ রান করেন রিজান।

শেষ দিকে সামিউন বশির ২০ বলে ২৫, ফরিদ হাসান ১৪ ও আল ফাহাদ ১৫ রান করেন।

দক্ষিণ আফ্রিকার কর্ন বোথা ও পল জেমস ২টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০.২ ওভারে ১৬১ রানে অলআউ হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক জেসন রোলেস।

বাংলাদেশের আল ফাহাদ-আজিজুল ও স্বাধীন ইসলাম ২টি করে উইকেট নেন।

আগামী ২২ জুলাই বেনোনিতেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...