বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু,পৃথক দুর্ঘটনায় আহত-১২

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে ছেলের সড়ক দুর্ঘটনায় খবর শুনে অসুস্থ মা হাসিনা খাতুন (৫০) স্ট্রোক করে মারা গেছেন। অপরদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ১২ জন। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডায়াবেটিসজনিত অসুস্থতার কারণে হাটহাজারী ডাক্তারের কাছে সিএনজিযোগে যাচ্ছিলেন হাসিনা খাতুন। তার ছোট ছেলে ওবায়দুল্লাহ (২২) মোটর বাইকে নিয়ে মায়ের সিএনজির পেছনে পেছনে আসছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক দিয়ে আনোয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাড়িয়ে থাকা মালবাহী কভার্ডভ্যানের( ঢাকা মেট্টো- ট ২৪৫১৮৭)পেছনে লাগিয়ে দেয় মোটরসাইকেলটি৷ এতে ওবায়দুল্লাহ ও মো: মাসুদ রানা নামে দুজন গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওবায়দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওবায়দুল্লাহর দুর্ঘটনার খবর শুনে মা হাসিনা খাতুন পথেই স্ট্রোক করেন এবং হাটহাজারী সরকারহাট একটি ক্লিনিক মৃত্যুবরণ করেন। নিহত হাসিনা খাতুন ও আহত ওবায়দুলালাহ উপজেলার পশ্চিম ভুজপুর ৪নং ওয়ার্ড, মাওলানা জালাল সাহেবের বাড়ির মরহুম আহমদ ছাফার স্ত্রী এবং পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে মো: মাসুদ রানা বলেন- মোটরসাইকেল দুুর্ঘটনার পর আমি ওবাইদুল্লাহকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে চমেকে রেফার করে দেয়। তার মাকে হাসপাতালে নেয়ার পথে সরকার হাট পর্যন্ত নেয়ার পর ওবাইদুল্লাহর এক্সিডেন্টের কথা শুনে তিনি স্ট্রোক করে মারা যান। ওবাইদুল্লাহদের আর্থিক অবস্থা ভালো না, তার চিকিৎসা করাতে পারছিনা ঠিকমতো হাসপাতালে, সবার সহযোগিতা প্রয়োজন। ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ নুর আহমদ বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কাভার্ডভ্যানটি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং এই বিষয়ে এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।

এদিকে উপজেলার শান্তিরহাট এলাকায় ফুটবল ম্যাচ খেলতে যাবার সময় গহির হেঁয়াকো সড়কের উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবন হাটের পূর্ব পাশের বাঁকে বৃষ্টি ভেজা পিচ্ছিল সড়কে হঠাৎ পিকআপ উল্টে দূর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। শাহীন ও আফফান নামের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত অন্যন্যাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক কাউন্সিলর ও সাংবাদিক রফিকুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজাসহ ৮জন আহত হয়। এসময় উভয়দিক থেকে বড় গাড়ী না আসায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি। আল্লাহর নিকট শোকরীয়া। এছাড়া উত্তর ফটিকছড়ি হেঁয়াকো, রাবার বাগান এলাকায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় ২ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত দুজনের বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...