মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় ভোররাতে ভাড়া বাসায় চুরি করতে ঢুকে ট্যুরিস্ট পুলিশের কনষ্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি ও ধর্ষণের ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে সে।

এর আগে ঘটনাস্থল ভাড়া বাসার ও আশপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে থানা পুলিশ। এর পর সেই ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের পর প্রযুক্তির সহায়তা নিয়ে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয় চকরিয়া পৌরসভা এলাকা থেকে।

গ্রেপ্তার যুবকের নাম মো. পারভেজ প্রকাশ আবুল কালাম (৩৯)। সে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার খামারপাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে। তবে বর্তমানে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারের মেম্বারপাড়া এলাকায় সপরিবারে বসবাস করে আসছিল সে।

চকরিয়া থানার পুলিশ জানায়, পুলিশ কনষ্টেবলের বাসায় চুরি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সেসব মামলার মধ্যে চুরির একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং মোবাইল জব্দ করা হয়। সেই মোবাইলের কল লিষ্টের সূত্র ধরেই শনাক্ত হয় পুলিশ সদস্যের বাসায় চুরি ও ধর্ষণের ঘটনায় সে জড়িত রয়েছে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অকপটে স্বীকার করে নেয়। এর পর ভুক্তভোগী (ধর্ষিতা) নারী থানায় গিয়ে অপরাধীকে শনাক্ত করেন এবং সে-ই ঘটনায় জড়িত মর্মে নিশ্চিত করেন থানা পুলিশকে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান- ট্যুরিস্ট পুলিশে কর্মরত এক কনষ্টেবল স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন অনেক দিন ধরে। গত সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ওই বাসার রান্নাঘর দিয়ে কৌশলে ঢুকে পড়েন গামছা দিয়ে মুখ ঢাকা পারভেজ। তবে ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজের কর্মস্থলে ছিলেন। ঘরে ঢুকেই পুলিশ সদস্যের স্ত্রীকে জিম্মি করে দুইটি মোবাইল ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে নেয়। এরপর তাঁর স্ত্রীকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণও করেন।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, অনেক আগের একটি চুরির মামলায় পারভেজকে গ্রেপ্তারের পর পুলিশ সদস্যের ভাড়া বাসায় চুরি ও ধর্ষণের বিষয়টি সামনে আসে। পরে ভিকটিম নারী পারভেজকে শনাক্ত করেন। পাশাপাশি প্রযুক্তির সহায়তা নিয়ে নিশ্চিত হওয়া যায় পারভেজই চুরি ও ধর্ষণের ঘটনায় জড়িত।

তিনি আরও জানান- আগের একটি চুরির মামলায় পারভেজকে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়। এ সময় পুলিশ আদালতে আবেদন করে পুলিশ কনষ্টেবলের বাসায় চুরি ও ধর্ষণের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানোর। পাশাপাশি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন দেওয়া হয়। তবে এখনও আদালতে রিমান্ড শুনানি হয়নি।

এই বিভাগের সব খবর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে...

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ তারা বৈঠক...

সর্বশেষ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী...

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ...