সোমবার, ২৯ জুন ২০২৬

‘পাট এখন আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভ্যালুঅ্যাডেড পণ্য’

- Advertisement -
Single page 1st Paragraph

যত পাটপণ্য রফতানি হবে, তত মার্কিন ডলার দেশে আসবে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাট এখন আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভ্যালুঅ্যাডেড পণ্য। কৃষক যখন একেকটি পাটগাছ রোপণ করে, সেগুলো শুধু একেকটি পাট গাছ নয়, সেগুলো একেকটি ডলার। পাট থেকে সূতা তৈরি হচ্ছে। সেটা আমরা রফতানি করছি। পাটখড়ি থেকে চারকোল উৎপাদন করে তা চীনে রফতানি করছি। পাটের তন্তু এবং পাটখড়ি দুটোই আমরা রফতানি করছি। এভাবে পাটখাত এগিয়ে যাবে। পাকিস্তান আমলে পাট ছিল আয়ের প্রধান উৎস।

মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেসরকারি খাতে বরাদ্দ দেওয়া কেএফডি জুট মিল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সারা পৃথিবী এখন পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন দেশে। আমাদের দেশেও প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। চুরি-চামারি করে অনেকে ব্যবহার করছে। কিন্তু সেগুলো নিষিদ্ধ। এখন আমরা পাটের তন্তু দিয়ে ব্যাগ, কার্পেট বানাচ্ছি। পাটপণ্য রফতানি করছি। করোনার সময় দুই বছর আমাদের গ্রোথ ছিল ২০ শতাংশ, অর্থাৎ তখনও আমরা ২০ শতাংশ পাটপণ্য রফতানি করেছি। তখন কিন্তু গার্মেন্টস একেবারে বন্ধ ছিল। এর মধ্যেও আমরা ২০ শতাংশ পাটপণ্য রফতানি করেছি। এখন পুরোদমে কারখানাগুলোতে কার্যক্রম চলছে। সুতরাং পাটের সুদিন ফিরছে।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, বিজেএমসির অধীনে থাকা ২৫টি পাটকলের মধ্যে ১৭টি ইজারা দেওয়ার কার্যক্রম আমরা শুরু করেছিলাম। ইতোমধ্যে আমরা চট্টগ্রামে একটি এবং নরসিংদীতে একটি বেসরকারি খাতে ইজারা দিয়েছি। প্রাইভেটে দেওয়ার পর পাটকলগুলো ভালোই চলছে। সরকারিভাবে কারখানা চালাতে গেলে আমাদের অনেক সমস্যা হয়।

দেখা যাচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো পণ্যের দাম বেড়ে গেছে বা কমে গেছে, সেটার সঙ্গে সমন্বয় করার জন্য আমার দ্রুত সিদ্ধান্ত দিতে হচ্ছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত আসতে সময় লাগছে এক মাস। প্রাইভেটে তো সে সমস্যা নেই, সেজন্য তারা ভালোভাবেই চালাতে পারে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, ইউনিটেক্স গ্রুপের চিফ ফিন্যান্স অফিসার মোহাম্মদ আরিফ, রাঙ্গুনীয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউনিটেক্স গ্রুপের কর্মকর্তা সাকিব আহমেদ সিদ্দিকী।

এরপর বিকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের (বিজেএমসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...