রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ওজিএসবি, চট্টগ্রামের বৈজ্ঞানিক সেমিনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্ধ্যাত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা পরিসরের মানোন্নয়ন এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে নগরীর পেনিনসুলা হোটেলে বুধবার বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অবসটেট্রিক্সক্যাল অ্যান্ড গাইনোকোলজিকাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার সেমিনারটির আয়োজন করেছে।সেমিনারে ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা বলেন, রিকারেন্ট প্রেগন্যান্সি লস, বন্ধ্যাত্ব ও এন্ডোমেট্রিওসিস গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এসব শুধু চিকিৎসাগত নয়, সামাজিক ও মানসিকভাবে ও বহু পরিবারকে গভীরভাবে প্রভাবিত করে। আমাদের আজকের বৈজ্ঞানিক সেমিনারে বন্ধ্যাত্ব সংক্রান্ত আধুনিক গবেষণা, ডায়াগনস্টিক কৌশল এবং চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের উপস্থাপনায় পুরুষ বন্ধ্যাত্বের নানাবিধ কারণ যেমন–হরমোনজনিত সমস্যা, সিমেন ও টেস্টিকুলার ডিসঅর্ডার ও পুরুষ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তি (এআরআই) বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উঠে এসেছে। সেই সাথে এন্ডোমেট্রিওসিসের মত রোগের নানা ক্ষতিকারক দিক ও প্রতিরোধে উপায় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা করা হয়। বারে বারে প্রেগন্যান্সি লস হওয়ার কারণসমূহ নিয়ে ও আলেচনা করা হয় এবং প্রতিকারের উপায়সমূহ আলোচনায় উঠে এসেছে।
সেমিনারে নারীর প্রজনন স্বাস্থ্য ও পুরুষ বন্ধ্যাত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী। এছাড়া রিকারেন্ট প্রেগনেন্সি লস (আরপিএল) নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. রোকেয়া বেগম। তিনি আরপিএলের কারণ ঝুঁকিপূর্ণ উপাদানসমূহ এবং আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা কৌশল নিয়ে আলোচনা করেন। এন্ডোমেট্রোসিস নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. রাশিদা বেগম। তিনি এন্ডোমেট্রিওসিস রোগের উপসর্গ, জটিলতা ও চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করেন ঢাকার বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. এনামুল হক। তিনি পুরুষ বন্ধ্যাত্বের কারণ, আধুনিক ডায়াগনস্টিক পদ্ধতি এবং চিকিৎসা সম্পর্কে আলোকপাত করেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেহরিন এফ সিদ্দিকা, অধ্যাপক ডা. ফৌজিয়া হোসেন, অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল লিজা চৌধুরী, চট্টগ্রামের অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, অধ্যাপক ডা. নাসরিন বানু, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, ডা. মুনওয়ার সুলতানা, ডা. ফাহমিদা রশীদ প্রমুখ। নবীন চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীরা আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তানজিলা করিম ও ডা. নাজনীন আহমেদ। ওজিএসবি চট্টগ্রাম শাখার ২০০ জন মেম্বার ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...