রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কলকাতায় জয়া আহসানকে নিষিদ্ধের দাবি তৃণমূল নেত্রীর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অঙ্গনে কাজ করে যাচ্ছেন। অভিনয় দক্ষতা ও পরিশীলিত উপস্থিতির জন্য দর্শক ও নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি বহু আগে থেকেই শীর্ষে। তবে তাঁর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাই এবার টালিউডে নতুন এক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসানকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি শিল্পীদের টালিউডে ‘রেড কার্পেট’ দেওয়া হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের শিল্পীরা বাংলাদেশে কাজ করার সুযোগ পান না।

কলকাতা পৌরসভার কাউন্সিলর, তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র জুঁই বিশ্বাস বলেন, “আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি ট্যালেন্ট নেই যে, জয়ার সেই রোল প্লে করতে পারবে না?” তিনি আরও বলেন, “বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?”

যদিও তিনি নিজেই জানিয়েছেন, এই মন্তব্য তাঁর একান্ত ব্যক্তিগত মতামত— দল বা সরকারের অবস্থান নয়, তবে তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে।

জয়া আহসান বর্তমানে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘ডিয়ার মা’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেটি আসছে ১৮ জুলাই মুক্তি পাবে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জির মতো তারকারা।

এক দশকের বেশি সময় ধরে গৌতম ঘোষ, শ্রীজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করে টালিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। কিন্তু তৃণমূলের প্রভাবশালী নেত্রীর এমন মন্তব্যের ফলে এই সফল যাত্রা নতুন এক বিতর্কের মুখে পড়ল।

এখন দেখার বিষয়, টলিউডের শিল্পী ও নির্মাতারা এবং বাংলাদেশের বিনোদন জগত থেকে কী প্রতিক্রিয়া আসে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...