মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ফরিদপুরে এনসিপির পথসভা, কঠোর নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফরিদপুরে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঘোষিত পথসভা আয়োজন করতে যাচ্ছে। মূলত সকাল ১০টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সময় পরিবর্তন করে তা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় নির্ধারণ করা হয়েছে। তবে আবহাওয়া ও যাতায়াত পরিস্থিতির কারণে কর্মসূচি শুরু হতে আরও কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এর আগে, ১ জুলাই থেকে মাসব্যাপী “জুলাই পদযাত্রা” কর্মসূচি শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দলটি গোপালগঞ্জে “মার্চ টু গোপালগঞ্জ” নামে এক পদযাত্রার ডাক দেয়। কিন্তু এ কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা চার দফায় হামলা চালায় বলে অভিযোগ এনসিপির।

এই সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হন, ৯ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল রাতে ফরিদপুরে আসার কথা থাকলেও, তারা পরিবর্তে খুলনায় অবস্থান নেন। পরে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন।

এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান বলেন, “বৃষ্টির কারণে সড়কের অবস্থা খুব একটা ভালো নয়। এ কারণে সাড়ে বারোটার মধ্যে পথসভা শুরু করা কঠিন হতে পারে। সম্ভবত একটার পর থেকেই মঞ্চে নেতারা বক্তব্য রাখতে পারবেন।”

পথসভাটি অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে। সকাল থেকেই সেখানে মঞ্চ প্রস্তুত, গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও জনসাধারণের ভিড় লক্ষ্য করা গেছে। এলাকাজুড়ে ছিল টান টান উত্তেজনা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “আমরা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদের টহলের ব্যবস্থা রাখা হয়েছে।”

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...