সোমবার, ২৯ জুন ২০২৬

চান্দগাঁওয়ে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর চান্দগাঁওয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটেরিকশা, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

রোববার রাত ১০টা ২০ মিনিটে কামাল বাজার বশির টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উত্তর মোহরার মৃত আহম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর (২৬), জোরারগঞ্জ থানার মধ্যম সোনার পাহাড় এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. আলী আজগর (২৬) ও রাউজান থানার নোয়াপাড়ার মো. নুরুচ্ছফার ছেলে মো. ছাদেক (২৬)।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুর রহমান জানান, গত ১৮ মে রাত সাড়ে ১২টায় পশ্চিম মোহরার মেহেরাজখান চৌধুরী ঘাটায় ছিনতাইকারীরা এক ব্যক্তিকে হত্যার ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে সিএনজি করে পালিয়ে যায়। পরে ছিনতাইকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করতে থাকেন তিনি। রোববার রাতে তিনি চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় ছিনতাইকারীদের দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ সেখান থেকে তিন জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটেরিকশা, নগদ টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদলতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...