বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যক্তিকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র গাড়ি পার্কিং করে জনসাধারণ চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আট ব্যক্তিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ জুলাই) উপজেলার বিবিরহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

এসময় ভ্রামমাণ আদালত বাজারের বিভিন্ন অলি-গলি, রাস্তা-ঘাট ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার অনুরোধ করেন। এসব অপরাধে তাৎক্ষনিক আট ব্যক্তিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমনার অর্থ তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা করেন। এসময় ফটিকছড়ি থানা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বলেন, ‘রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র গাড়ি পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা দন্ডনীয় অপরাধ। এসব দায়ে আট ব্যক্তিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...