সোমবার, ১৫ জুন ২০২৬

রোটারি বেতাগী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা ও ইন্টার‌অ্যাকটিভ ক্লাস অনুষ্ঠিত

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়া উপজেলার আধুনিক শিক্ষা নিকেতন রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করতে দিনব্যাপী কর্মশালা, মতবিনিময়, ইন্টার‌অ্যাকটিভ ক্লাস ও পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই (শনিবার) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সক্রিয় অংশগ্রহণ ছিল। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও তার দিকনির্দেশনায় প্রতিটি কর্মসূচীগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম। কর্মসূচীর প্রথম পর্বে আধুনিক পাঠ পরিকল্পনা নিয়ে শিক্ষকদের একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় শিক্ষকগণ কার্যকর পাঠদানের কৌশল, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মূল্যায়ন পদ্ধতির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। প্রশিক্ষণ শেষে পরিচালনা পর্ষদের সাথে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া, শৃঙ্খলা এবং মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়। পরবর্তী পর্বে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ইন্টার‌অ্যাকটিভ ক্লাস। এতে সভাপতিই রসায়নের একটি অধ্যায় নিয়ে আলোচনার পাশাপাশি নেতৃত্ব ও নৈতিকতার উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। দিনশেষে, পরিচালনা পর্ষদের বৈঠকে শিক্ষা মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শৃঙ্খলা এবং উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, এবং এসব বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ ও শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

তারা মনে করেন,সুযোগ্য সভাপতি হিসেবে অধ্যাপক মুহাম্মদ নিজামউদ্দিনের আন্তরিক অংশগ্রহণ, প্রজ্ঞা ও নেতৃত্ব শিক্ষকদের অনুপ্রাণিত করেছে এবং শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী যে, এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে তা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের প্রজন্মকে দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...