সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতারণার মামলা, চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালকের কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ৫৫ লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার ৬ মামলায় উইমেন চেম্বারের সাবেক পরিচালক ফাতেমা বেগমের ৩ বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ মে) দুপুরে যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল হাসানাত এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল বলেন, দণ্ডিত অর্থের মধ্যে বাদী পাবে ৫৫ লাখ টাকা। বাকি এক লাখ ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এরমধ্যে পাঁচটি মামলায় প্রত্যেকটিতে ৮ মাস করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অপর মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে মো. হোসেন নামে এক ব্যবসায়ী আদালতে এসব মামলা দায়ের করেন।

মামলার বাদী মো. হোসেন বলেন, ডেইলি ফেয়ার নামে একটি প্রতিষ্ঠানে ফাতেমা বেগমের সঙ্গে ব্যবসায়িক অংশীদার ছিলাম। ব্যবসার অংশীদারিত্ব ছেড়ে দিলেও ফাতেমা বেগম বিনিয়োগের ৫৫ লাখ টাকা দিচ্ছিলেন না। ওই টাকা আমাকে ছয়টি চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে চেকের অর্থের সমপরিমাণ টাকা তার অ্যাকাউন্টে ছিল না। টাকা না পাওয়ায় এ মামলা দায়ের করা হয়।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...