শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, নৃশংস হত্যাকাণ্ড, চাঁদাবাজি, মাদকের ছড়াছড়ির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠন। শনিবার (১২ জুলাই) বিকালে রাউজান উপজেলা সদরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকাল ৪ টার দিকে বজ্রসহ বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড হতে আগত কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলার মুন্সিরঘাটা দলীয় কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের উত্তরে সূর্যসেন চত্বর হয়ে পূর্বে রাউজান প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে জলিল নগর বাস স্টেশনে গিয়ে একটি প্রতিবাদ সভায় মধ্য দিয়ে শেষ হয়। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছোটন আজম ও সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, গণশিক্ষা সম্পাদক সাঈয়িদ আমান বিন রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সি. যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মীর্জা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, রাউজান পৌরসভা যুবদল নেতা মো রেওয়াজ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব সাহাজান সাহিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান ফয়েজ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল, মহিলা দল নেত্রী জেসমিন চৌধুরী লিমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচা, উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রিবন, মোজাম্মেল হক চৌধুরী রাসেল, সালাহ উদ্দিন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবেদ উদ্দিন জাবের, রিয়াজ চৌধুরী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম,ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী, বাপ্পা কুমার দাশ, বাবু, এস এম নেওয়াজ, সোহেল খানসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে নিজেদের উপস্থিতি তুলে ধরেছেন। তারা সকলেই সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচারের ও কুৎসা রটনার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ ও আন্দোলনের অঙ্গীকার করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...