রবিবার, ৪ অক্টোবর ২০২৬

যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে তা দেখে আপনারা সতর্ক হোন। যারা মাফিয়া সিস্টেম, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই আর তাদেরকে মেনে নেবে না।

আজ শনিবার রাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় এক পথসভায় নাহিদ এ সব কথা বলেন।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণ-অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দল।
গত ১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি চলবে  ২৯ জুলাই পর্যন্ত।

নাহিদ বলেন, আমাদের শহীদেরা চাঁদাবাজি, দখলদারিত্বের জন্য জীবন দেয় নাই। আমাদের এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, মাফিয়ার সিস্টেম বদলিয়ে নতুন সিস্টেম আনতে হবে। যেখানে মানুষ তার অধিকার পাবে, মর্যাদা পাবে। এটাই শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি।

এনসিপি পুরোনো বন্দোবস্তের সাথে আপস করবে না উল্লেখ করে নাহিদ বলেন,  গণ-অভ্যুত্থানের শক্তি কোন নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। আপনারা এখনো যদি সংস্কারের পক্ষে না আসেন, পুরোনো রাজনীতিকে সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তবে জনগণ আপনাদের বিরুদ্ধে কীভাবে রাস্তায় নামছে তা কী আপনারা দেখছেন না?

তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিস্টেমের পরিবর্তন করবো। শহীদদের প্রতি এটা আমাদের কমিটমেন্ট। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে।

চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা আপনাদের সেই আত্মত্যাগ ভুলি নাই। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদের  সামনের দিকে এগোতে হবে। যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখছে, চাঁদাবাজির সংস্কৃতি ও মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হবে।

বাগেরহাটের পথসভায় আরও বক্তব্য দেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...