রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। ছোট-ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে। যাতে তারা সফলতা অর্জন করতে পারে।

উপদেষ্টা আজ সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা মিলনায়তনে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত নবচিন্তা তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ তরুণ। এ শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মঠ মানসিকতা দেশের অগ্রগতির চালিকাশক্তি হতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিয়েছে। তাদের এই অগ্রযাত্রা থেমে গেলে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে তাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ প্রাণিসম্পদে সমৃদ্ধ। রেড চিটাগং ও পার্বত্য অঞ্চলের মুরগির জাত পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এ জাতগুলো রক্ষা করে দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করতে হবে। হালদা নদীর রুই, কাতলা ও মৃগেল আদিজাত, এখানে কোনো মিশ্রণ নেই— এগুলো আমাদের ঐতিহ্য।’

তিনি বলেন, ‘যে উন্নয়ন জনগণের উপকারে আসে না, সেটি আমরা চাই না। জনগণই উন্নয়নের ধরণ নির্ধারণ করবে।’

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সেমিনারে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ডা. শাহাদত হোসেন, সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।

সেমিনারে সরকারি কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...