শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা ভাবছে সরকার : উপদেষ্টা ফারুক ই আজম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে।

শনিবার ফেনী জেলার ফুলগাজীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের ত্রাণও লাগবে, বেড়িবাঁধও লাগবে। ত্রাণ ছাড়া যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তারা কী খাবেন? তাদের অনেকেই অস্বচ্ছল।’

উপদেষ্টা ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাকবলিতদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় ত্রাণ উপদেষ্টা বলেন, যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবেন, ততদিন ত্রাণ দেওয়া হবে। বাড়ি ফেরার সময়ও চাল, ডাল, তেল, লবণসহ এক সপ্তাহের খাবার সরবরাহ করা হবে। রাস্তাঘাট শুকিয়ে গেলে বন্যার্তদের নিজ পেশায় ফিরে যাবার পরামর্শ দেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে জিও ব্যাগ দিয়ে বাঁধের সাপোর্ট দেওয়া হত। এবার আরো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে টিউব ব্যাগ ব্যবহার করা হবে। আমাদের অনেক প্রযুক্তিগত সহায়তা লাগবে।

উপদেষ্টা আরো বলেন, ‘সরকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিক। তবে ধৈর্য ধরতে হবে। ২০২৪ সালের বন্যায় ফেনীতে অন্তত ১৯ জন মারা যান। এবার একজনও মারা যায়নি। এর অর্থ, আমরা এগিয়ে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা ইসলাম।

উপদেষ্টা পরিদর্শনকালে ছাগলনাইয়ার বিদ্যাকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র এবং রেজুমিয়ায় নদীভাঙন কবলিত এলাকাও ঘুরে দেখেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...