সোমবার, ১৫ জুন ২০২৬

রাউজানে ডায়াবেটিস সচেতনতায় বিনামূল্যে চিকিৎসা সেবা

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে গ্রামের মানুষের মাঝে ডায়াবেটিস রোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১১ জুলাই (শুক্রবার) সকাল ৯টা হতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার নোয়াপাড়া হাজী মীর হোসেন সওদাগর বাড়ি হোসাইনিয়া নুরানী মাদ্রাসায় এই ক্যাম্পটি পরিচালিত হয়। এই চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করেছে ছবিলা-লতিফ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. জামাল উদ্দিনের পরিচালনায় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণ করেন। এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশন পরিচালক আলহাজ্ব জামাল উদ্দিনের জামাতা ডায়াবেটিস-প্রিভেন্টিভ মেডিসিন, ব্যাথা-উপশম, অ্যাজমা-অ্যালার্জি ও শিশু স্বাস্থ্য বিকাশ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মাসুদুল আলম কামাল এবং পরিচালকের মেয়ে স্ত্রী ও প্রসুতি বিশেষজ্ঞ ডা. আইরিন আক্তার। তারা চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরামর্শ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামের মানুষ আরও সচেতন হয়ে তাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে পারেন। এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ শহীদুল্লাহ, ব্যাংকার মামুন, সমাজ হিতৈষী ফয়েজ আহমেদ, মৌলানা আহম্মদুল হক, আব্দুল মোমেন, খোরশেদুল আলম, চিকিৎসক সহকারী ফারুক সুমনসহ আরো অনেক গ্রামবাসী। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে গ্রামাঞ্চলে স্বাস্থ্য সচেতনতা ও ডায়বেটিসের মতো মারাত্মক রোগ প্রতিরোধে সহায়ক হবে। ### ছবি ক্যাপশন: রাউজান (চট্টগ্রাম): ছবিলা-লতিফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন বিশেষজ্ঞ চিকিৎসক মুহাম্মদ মাসুদুল আলম কামাল।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...