সোমবার, ২৯ জুন ২০২৬

পাসপোর্ট করতে এসে ধরা পড়ল রোহিঙ্গা তরুণী

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের নাগরিক সেজে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছে কক্সবাজারে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা তরুণী।

সোমবার চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হক জানান, ‘জোবাইদা খানম নামে ওই তরুণী সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের এক নম্বর ওয়ার্ডের ঠিকানা উল্লেখ করে পাসপোর্টের জন্য আবেদন করেন। এতে তিনি বাবার নাম সৈয়দ নূর ও মায়ের নামে সলেমা খাতুন উল্লেখ করেন। একইসঙ্গে তার নিজের জন্মসনদ এবং মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করেন।’

তিনি বলেন, ‘কথাবার্তায় ওই তরুণীকে আমাদের সন্দেহ হয়। আঙ্গুলের ছাপ যাচাই করে দেখা যায়, তিনি ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর জুরাইয়া বিবি নামে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। তখন তার বয়স ছিল ১৫ বছর। তরুণী যে জন্মসনদ জমা দিয়েছেন, এতে তার জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা উল্লেখ আছে। জন্মসনদটি সার্ভারেও সংযুক্ত আছে।’

মাহমুদুল হক বলেন, ‘আবেদনের সঙ্গে জমা দেওয়া তার মায়ের জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে এনআইডি সার্ভারের সংরক্ষিত তথ্যের মধ্যে নামের মিল নেই। এরপর জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করে। আটক তরুণীকে নগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...