সোমবার, ১৫ জুন ২০২৬

বিচার-সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না: নাহিদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বরাই লড়াই করে যাচ্ছে।

আজ শুক্রবার যশোরের খেজুর চত্বর এলাকায় এক পথসভার বক্তব্যে নাহিদ এ সব কথা বলেন।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল। পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে।

নাহিদ বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকল দল মতের হক আদায় করা হবে।’

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল বলে, তাদের লাখ লাখ মানুষ। এই গণঅভ্যুত্থানে লক্ষ, কোটি মানুষ আবাবিল পাখির মত এ আন্দোলনে যুক্ত হয়েছে। ফলে মানুষের হিসেব আমাদের দেখাইয়েন না। যদি নৈতিকতার সঙ্গে থাকেন, ইনসাফের সঙ্গে থাকেন তবে একজন মানুষও এক লক্ষ মানুষের সমান। আমরা সেই একজন মানুষ হতে চাই, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে।

দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ বলেন, ‘গত ৫৪ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই, পুলিশ, আমলাতন্ত্র কোনো দলের হবে না। তারা হবে জনগণের।’

নাহিদ আরও বলেন,  গত ১৬ বছর নির্বাচন কমিশন সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। যারা জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করেছে। এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে।

একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা কল্যাণভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবো। বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করবো। গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে একতাবদ্ধ হয়েছেন, আবারও এদেশের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। আপনারা কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারকে ভয় পাবেন না।’

আগামীতে দুর্নীতিবাজ, চাঁদাবাজের বিরুদ্ধে বড় একটি আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছি। আগামীতে এ চাঁদাবাজদের বিরুদ্ধে বড় একটি আন্দোলন সংগঠিত হবে।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...