রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের সব ক’টি চালু করা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদে পানি বৃদ্ধির কারণে এবার একযোগে চালু করা হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিট। বুধবার রাত ৮টা থেকে একযোগে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা সম্ভব হয়েছে বলে তিনি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট। যা উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। ৫টি ইউনিটের মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটি থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবারও এই প্রকল্পের ৫ টি ইউনিট পুরোদমে চালু ছিল। এখান থেকে গতকালও ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রকল্প অফিস সুত্র জানান।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে ভারি বৃষ্টিপাত হওয়ার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই  বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

তাঁরা আরো জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...