রবিবার, ১৪ জুন ২০২৬

কক্সবাজার সাগরে গোসলে নেমে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিখোঁজের ২৬ ঘণ্টা পর কক্সবাজারের নাজিরারটেক সমুদ্রসৈকত থেকে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় জেলেরা সৈকতে মরদেহটি ভাসতে দেখেন। পরে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও সী সেফ লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে। এটি নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমদের বলে শনাক্ত করা হয়। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আসিফ আহমেদ বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

মরদেহটি নিখোঁজ হওয়া স্থান হিমছড়ি সৈকত থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরের নাজিরারটেক এলাকায় পাওয়া যায়।

এ নিয়ে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলো। এর আগে গতকাল মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকতে ভেসে উঠলে কে এম সাদমান রহমানের মরদেহ উদ্ধার করেন জেলেরা।

তবে এখনো নিখোঁজ রয়েছেন চবির আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে টানা তল্লাশি চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাগুলো।

আসিফ আহমদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসানকে উদ্ধারে জেটস্কি ব্যবহার করে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে হিমছড়ি এলাকায় সাগরে গোসল করতে নামেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী অরিত্র হাসান (২২), আসিফ আহমেদ (২২) ও কে এম সাদমান রহমান (২২)।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...