রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত আইন ও বিচার সংস্কার কমিটি চট্টগ্রামে সুপ্রিমকোর্টের স্থায়ী হাইকোর্ট বেঞ্চ (এডমিরালটি ও কোম্পানি জুরিসডিকশনসহ) প্রতিষ্ঠার সুপারিশকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের বর্তমান ও সাবেক নেতারাসহ ৩১৫ জন আইনজীবী ।

আজ মঙ্গলবার চট্টগ্রামে এডমিরালটি ও কোম্পানি জুরিসডিকশন সহ হাইকোর্টের পূর্ণাঙ্গ স্থায়ী বেঞ্চের সুপারিশকে স্বাগত জানিয়ে দেয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার (হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের বর্তমান আহ্বায়ক), অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা, মাহাবুব উদ্দিন আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, রেজাউল করিম চৌধুরী (রেজা), দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল কুদ্দুস, সৈয়দ আনোয়ার হোসেন, চট্টগ্রাম বারের বর্তমান সভাপতি আবদুস সাত্তার, সেক্রেটারি হাসান আলী চৌধুরী, সাবেক সেক্রেটারি আবদুর রাজ্জাক, কাশেম কামাল, ফজলুল বারি, আনোয়ারুল ইসলাম চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী, মো. রফিকুল কাদের, মো. সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ শিবু, ফয়েজ উল্লাহ, সৈয়দ মোক্তার আহমদ, মুহাম্মদ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,  সাইফুদ্দিন মাহমুদ, সুভাষ চন্দ্র লালা, এম.এ. সোবহান, মো. খোরশেদ আলম চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন আকতার, আখতার কবির চৌধুরীসহ ৩১৫ জন বিশিষ্ট আইনজীবী।

বিবৃতিদাতারা বলেন, বিভাগীয় শহর চট্টগ্রামে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যানুপাতে পৃথক ও পূর্ণাঙ্গ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। ঢাকা কেন্দ্রিক আমলাতান্ত্রিক জটিলতা, স্বার্থান্বেষী মহল কর্তৃক এই যৌক্তিক দাবির বিরোধীতার কারণে বিষয়টি এতদিন বাস্তবায়িত হয়নি। দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে চট্টগ্রামে অবিলম্বে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রতিষ্ঠা করতে হবে।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...