রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রথমবারের মত নারী এশিয়া কাপের খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এশিয়া কাপের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

এরপর গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এ ম্যাচ জয়ে মূল পর্বের খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। একই দিন গ্রুপের অন্য ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করলে বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়।

নিয়মরক্ষার শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে বাছাই পর্ব শেষ করে বাংলাদেশ।

মিয়ানমারে এশিয়া কাপ বাছাইয়ে সফল মিশন শেষে গতরাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত পৌনে ২টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।

বিমানবন্দরে নারী দলকে স্বাগত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা।

এশিয়া কাপে খেলা নিশ্চিত করা নারী ফুটবল দলের জন্য এরপর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সংবর্ধনার আয়োজন করে বাফুফে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...