সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে নৌ-নিরাপত্তা সপ্তাহ। নিরাপদ ও দুর্ঘটনামুক্ত নৌ-পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সবার সচেতনতা সৃষ্টিই এ সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য।

রোববার বন্দর ভবনের সামনে নৌ-নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। নৌ-শিল্পের বিকাশ ও উন্নয়নে শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। নিরাপদ নৌযান নির্মাণ ও নৌযানে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করার নানা পদক্ষেপ নিয়েছে। এতে নৌপথের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। নৌপথ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হচ্ছে। বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি নৌপথ।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের নৌ-বহর আগের চেয়ে শক্তিশালী। এ বহর দক্ষতার সঙ্গে শিপিং সার্ভিস, পাইলটিং, হাইড্রোগ্রাফিক সার্ভে, সমুদ্রে উদ্ধার কাজ ও পরিবেশ দূষণ রোধে কাজ করছে। জাহাজগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, নৌ-রুটে পর্যাপ্ত বয়া বাতি স্থাপন ও ক্রুদের প্রশিক্ষণের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে।

সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. মুস্তাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...