রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধের প্রকৃত ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে পক্ষপাতহীনতা চাই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রম যেন কোনো পক্ষপাতমূলক ধারায় না চলে, বরং সত্য ও সর্বজনগ্রাহ্য ইতিহাস উপস্থাপন করাই হতে হবে মূল লক্ষ্য।

সোমবার (৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

বৈঠকে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, অতীতে মুক্তিযুদ্ধের নামে কোটি কোটি টাকা ব্যয় করে নানা অবকাঠামো নির্মাণ করা হলেও তাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উঠে আসেনি। রণাঙ্গনের বর্ণনা ও মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতার জায়গায় বরং অতিরঞ্জিতভাবে একটি নির্দিষ্ট পরিবারের ছবি ও সরঞ্জাম স্থান পেয়েছে।

তিনি উল্লেখ করেন, “বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন” শীর্ষক গবেষণা প্রকল্পে ২৩ কোটি টাকা ব্যয় হলেও এর কার্যকর গবেষণার ফলাফল অনুপস্থিত।

ফারুক ই আজম আরও বলেন, আগের সরকার মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণিতে পরিণত করেছিল। মুক্তিযোদ্ধাদের সম্পদ ও সুযোগ-সুবিধা দলীয়ভাবে ব্যবহার করা হয়েছিল। কল্যাণ ট্রাস্টের অধীন বহু মূল্যবান সম্পদ অরক্ষিতভাবে পড়ে আছে, যেগুলো ব্যবহারযোগ্য করা দরকার।

এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে দ্রুত একজন পরামর্শক নিয়োগ এবং একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

তিনি বলেন, “মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আবার সক্রিয় ও কার্যকর করতে হবে। তারা কী কী কাজ করতে পারে এবং কোন সম্পদগুলোতে কী ধরনের এন্টারপ্রাইজ গড়া যেতে পারে—তা নির্ধারণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

বৈঠকে বর্তমান সরকারের সময়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গৃহীত গুরুত্বপূর্ণ প্রকল্প ও আগামী ছয় মাসের কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...