শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে লড়বেন শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করছেন, হেফাজতে ইসলামের অন্যতম নেতা ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। শনিবার (৫ জুলাই) রাতে তাঁর বাসভবনে ‘হুসাইন মুহাম্মদ শাহজাহান সমর্থক ফোরাম’ আয়োজিত “উন্নয়ন বঞ্চিত দেশের অন্যতম বৃহত্তম উপজেলা সংসদীয় আসন চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি)- এর উন্নয়ন পরিকল্পনা” নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় শেখ শাহজাহান বলেন, ১৯৭১ সালের পর থেকে ফটিকছড়িতে চাহিত কাঙ্খিত উন্নয়ন হয়নি। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় সরকারি বরাদ্ধ, অপরিকল্পিত কাজ এবং জন-প্রতিনিধিদের অনিয়ম-দুর্নীতির কারণে ফটিকছড়ি এখনও অন্যান্য জেলা ও উপজেলার তুলনায় পিছিয়ে। চা-বাগান, রাবার-বাগান, সামাজিক বনায়ন, কৃষিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই উপজেলাকে আধুনিক উপজেলায় রুপান্তর করতে হবে। প্রয়োজনে বৃহত্তর এই উপজেলাকে ভেঙে ৫টি উপজেলায় রুপান্তর করে ঢেলে সাজাতে হবে। তবেই উন্নয়নে আমুল পরিবর্তন আসবে। সামাজিক সংগঠন এহ্ইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ শাহজাহান আরোও বলেন,দীর্ঘদিন ধর এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর সেবায় নিয়োজীত আছি। আরো বেশি সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে আসছে সংসদ নির্বাচনে লড়তে চাই। বিজয়ী হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ খাতে ভূমিকা রাখবো। তরুণদের অসামাজিক কর্মকাণ্ড থেকে ফেরাতে ফটিকছড়ির দক্ষিণ, মধ্যম ও উত্তরাঞ্চলে খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দল ও মুরব্বিদের অনুমতি নিয়ে পার্থী হবো। ইসলামী গরানার সবদল জোটবদ্ধ হয়ে পাশে থাকবে বলে তিনি জানান। নির্বাচনে বিজয়ী হলে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার, একটি করে সেলাই প্রশিক্ষণ সেন্টার এবং একটি করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হাসপাতাল নির্মাণ করা হবে। সভায় জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক ও হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, নেজামে ইসলাম পার্টির নেতা এরশাদ বিন জালাল, মাওলানা এম. নিজাম উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা রফিকুল ইসলাম, তারেকুল ইসলাম, হাফেজ সেলিম মাহমুদ, হাফেজ রহমত উল্লাহ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ওসমান এবং মোহাম্মদ ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন। হেফাজত অধ্যুষিত উপজেলায় আসছে নির্বাচনে এই নেতা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাপের অংশ হিসেবেই মূলত গণমাধ্যমকর্মীদের সাথে বসেন এবং ভোজ শেষে তার আশার কথা জানান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...