রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পেলেন ৩৪৭ জটিল রোগী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকজনিত প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও কিডনি রোগে আক্রান্ত ৩৪৭ রোগীর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান হস্তান্তর করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। শনিবার (৫ জুলাই) দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অনুদান তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইএমসিএইচ পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসি কমিটির সদস্য ফয়সাল মো. ইউনুছ, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক মো. সিরাজদ্দৌলা, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. আকরাম পারভেজ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার আলম, চিটাগাং আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আমেনা শাহীন, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও উপ-পরিচালক ফরিদুল আলম।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ‘জটিল পাঁচটি রোগে আক্রান্ত ৩৪৭ জন রোগীকে আজ সরাসরি কিছু সহযোগিতা করা হচ্ছে। আমাদের আরও ভালো লাগত, যদি এই টাকাগুলো আমরা তাদের বাসায় গিয়ে দিয়ে আসতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই ব্যয়বহুল রোগে আক্রান্ত। চিকিৎসার প্রকৃত ব্যয়ের তুলনায় এই অর্থ হয়তো কম, কিন্তু আমাদের চেষ্টা থাকে পাশে থাকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আগেও নানা জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছে, ভবিষ্যতে এ সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই, আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, দীর্ঘদিন বেঁচে থাকুন।’

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...