সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

 সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ

বেলা’র আয়োজনে তথ্য অধিকার (আরটিআই) সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত চট্টগ্রামে

শ্যামল রুদ্র:চট্টগ্রাম থেকে
- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “তথ্য অধিকার (আরটিআই) সংক্রান্ত অংশীজনদের প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয় ২ জুলাই ২০২৫,বুধবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয়। দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা), চট্টগ্রাম কার্যালয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা সক্রিয়ভাবে বিভিন্ন সেশনে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রশিক্ষণ শুরু হয় সকাল সাড়ে দশটায় নিবন্ধনের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্যে বেলা’র প্রোগ্রাম ও ফিল্ড সমন্বয়ক এ এম এম মামুন প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন এবং তথ্য অধিকার আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। প্রথম সেশনে তিনি “তথ্য অধিকার আইন, ২০০৯ এবং আরটিআই আবেদন প্রক্রিয়া ও ধাপসমূহ” নিয়ে আলোচনা করেন। এরপর বেলা চট্টগ্রাম অফিস প্রধান মনিরা পারভীন “দলীয় কার্যক্রম পরিবেশগত বিষয়ে আরটিআই আবেদন” নিয়ে উপস্থাপনা বিষয়ে নির্দেশনা দেন। দুপুরের খাবার বিরতির পর দ্বিতীয় ভাগে শুরু হয় ব্যবহারিক অভিজ্ঞতা ভিত্তিক সেশন। এতে মনিরা পারভীন তথ্য অধিকার আইনের বাস্তব চর্চার অভিজ্ঞতা তুলে ধরেন।

এরপর এ এম এম মামুন ও তিনি যৌথভাবে আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ ও ফ্লো-চার্ট উপস্থাপন করেন। এ পর্বে প্রশিক্ষণার্থীরা দলীয়ভাবে তাদের কার্যক্রম উপস্থাপন করেন।  পরে উপ-প্রধান তথ্য অফিসার,চট্টগ্রাম মো. সাঈদ হাসান “তথ্য অধিকার আইন ব্যবহার: বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রচার কৌশল” বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন নেন। প্রশিক্ষণের সমাপ্তি ঘটে উন্মুক্ত আলোচনা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে। বেলা’র পক্ষ থেকে সমন্বয়ক প্রোগ্রাম এন্ড ফিল্ড এএমএৃম মামুন ও ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরা পারভীন বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গণতান্ত্রিক চর্চা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...