বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নিউইয়র্কে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ এর দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘বর্তমানের বস্তুবাদ ও ভোগবাদী বিশ্বে নৈতিকভাবে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় চর্চার কোন বিকল্প নেই, এই নৈতিক শিক্ষার মূল আধার আল্লাহ্ ও রাসুলের প্রেমময় আনুগত্য ও আল্লাহ্র অলিগণের পদাঙ্ক অনুসরণ’ -ইসলামিক কনভেনশনের প্রথম দিবসে বক্তারা- ২৮ ও ২৯ জুন ২০২৫ নিউইয়র্ক আলবেনী সিটির ইম্পায়ার স্টেট প্লাজা হলে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হয়।

শায়খ সাইফুল আযম আল আযহারীর সূচনা বক্তব্যের মাধ্যমে সকাল ১১ টায় প্রথম দিনের অধিবেশন শুরু হয়। সূচনা বক্তব্যের পর কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী আহমদ বিন ইউসুফ। দিনের প্রথম অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সামাজিক কাঠামো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রায় দুই বিলিয়ন মুসলিম উম্মাহ্ উচিত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা। পারস্পরিক আন্তরিকতা এবং বিশ্বাসঘটিত সংকট আজ উম্মাহ্কে বিভাজিত করছে। এই বিভাজন আমাদেরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। অথচ ফকিহ্গণের মতভেদ, বিভিন্ন মাযহাব এবং ত্বরিকা বৈচিত্র্যকে ধারণ করে বহু মতভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দেয়। পূর্ববর্তী সুফিরা তাসাওউফের শিক্ষার উপর জোর দিতেন। কারণ তাসাওউফের শিক্ষার অনুপস্থিতিতে একজন মুসলিমের মানসিকতা যান্ত্রিক ও বস্তুবাদী হয়ে ওঠে। আর তাসাওউফ নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আল্লাহ্ সাথে সম্পর্ক গঠনের উপর গুরুত্ব দেয়। তিনি এই অনুষ্ঠান চলমান থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রথম দিনের নির্ধারিত কনভেনশন স্পীকার হিসেবে বক্তব্য রাখেন শায়খ গোলাম রসুল, শায়খ ড. নুর মোহাম্মদ কাব্বানী ও শায়খ ড. ইয়াহিয়া নিনবি। প্রথম দিবসে গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য রাখেন ড. সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী। শায়খ সাইফুল আযম অলে আযহারীর সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে ১ম দিনের অধিবেশন সমাপ্ত হয়। এছাড়াও প্রথম দিনে মহিলা, শিশু ও তরুণদের আলাদা আলাদা সেশন পরিচালিত হয়।

এই বিভাগের সব খবর

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...