রবিবার, ২ আগস্ট ২০২৬

চমেকের ৫০ চিকিৎসককে করোনা ইউনিটে বদলি

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৬ জন চিকিৎসককে কয়েকদিন আগে বদলির ঘোষণা দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরে সাময়িকভাবে সেই বদলির আদেশ স্থগিত করা হয়। এরইমধ্যে গত মঙ্গলবার নতুন এক প্রজ্ঞাপনে আগের চিকিৎসকদের মধ্য থেকে ৫০ জনকে পুনরায় নতুনভাবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে পদায়ন করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. হাবিব হাসান, ডা. মো. মাহমুদুর রহমান চৌধুরী, ডা. আয়েশা বেগম (পেডিয়াট্রিক) ও মো. তৌহিদুর রহমানকে (ডার্মাটোলজি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়েছে।
এছাড়া ডা. মিত্রা দত্ত বিআইটিআইডিতে, ডা. একরামুল আজম কক্সবাজার জেলা সদর হাসপাতালে, ডা. মো. জাবেদ মিন আমিন ফেনী জেলা সদর হাসপাতালে, ডা. মো. শফিউল হায়দার চৌধুরী ফেনী জেলা সদর হাসপাতালে, ডা. সত্যজিৎ মল্লিক চাঁদপুর জেনারেল হাসপাতালে, ডা. হিরন্ময় দত্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে, ডা. মো. মাসউদুর রহমান খান ও ডা. মো. হোসেন সাদাত পাটোয়ারিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়।

পদায়নের আদেশ পাওয়া বাকিদের মধ্যে ডা. মো. আবদুর রহিম, ডা. মো. আমানুল হক, ডা. আবুল কালাম মো. মহিউদ্দিন ও ডা. মোস্তফা নূর মহসিনকে কুমিল্লা জেনারেল হাসপাতাল, ডা. রাজীব বিশ্বাস ও ডা. অপরূপ কান্তি দাশকে নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়াম কোভিড ডেডিকেটেড হাসপাতালে, ডা. মাকসুদুল করিম ও ডা. মো. শাহীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, ডা. কাজল কান্তি দাশ ও ডা. মো. এমরান হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে, ডা. মো. মঈন উদ্দিন চৌধুরী ও ডা. মো. খোরশেদুল আলমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে, ডা. মো. রফিক উদ্দিনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে, ডা. বৈশাখী ভৌমিক, ডা. হাফছা হাছিনা, ডা. পারভীন আকতার, ডা. সুস্মিতা চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ডা. শাম্মী আকতারকে বিআইটিআইডিতে, ডা. পলাশ চন্দ্র বণিক ও ডা. মাহমুদ শাহ আবরারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, ডা. সাখাওয়াত আহম্মদ নাছির ও ডা. রুমেলা রেজাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে, ডা. রাকেশ কুমার দাশ, ডা. মো. আব্দুস সালাম চৌধুরী, ডা. মো. আবু হানিফ চৌধুরী, ডা. আবুল হাসান মু. শহীদুল্লাহ, ডা. এন এম মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. সীমান্ত ওয়াদ্দাদারকে কুমিল্লা জেনারেল হাসপাতালে, ডা. মো. আবু কাউছার ও ডা. চিন্ময় বড়ুয়াকে ফেনীর দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. কাজী শামিনাহ উম্মে সালমা ও ডা. উম্মে কুলসুমকে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. সুপ্রিয়া দাশ ও ডা. ইসমত সুলতানাকে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. মুনতাহিনা মাহমুদা ও ডা. বনানী বড়ুয়াকে রাউজানের সুলতানপুরের ৩১ শয্যার হাসপাতালে এবং ডা. উম্মে তাসলিমা জাহান ও ডা. দেবযানী বড়ুয়াকে ফটিকছড়ির বিবিরহাট ২০ শয্যার হাসপাতালে পদায়ন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...