রবিবার, ২৮ জুন ২০২৬

কারবালা কেবল একটি যুদ্ধ নয় এটি ন্যায়বিচার ঈমান এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত : হাফেজ মুহাম্মদ আবুল কালাম

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “পবিত্র শোহাদায়ে কারবালার দর্শন ও আধ্যাত্মিক শিক্ষা” শীর্ষক মাসিক মহিলা মাহফিল ২৮ জুন শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সৈয়দা আকলিমা ফাতেমা ও মাশরেখা সুলতানা মুক্তার সঞ্চালনায় মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মুহাম্মদ আবুল কালাম। তিনি আহলে বাইতে রাসুল (দ.)-এর মর্যাদা ও আত্মত্যাগ পবিত্র কোরআন ও হাদিসের রেফারেন্সের আলোকে তুলে ধরেন।
তিনি আরও বলেন, কারবালা কেবল একটি যুদ্ধ নয় এটি ন্যায়বিচার, ঈমান এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালা হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী। যেখানে সত্য সেখানে হোসাইন, যেখানে ত্যাগ সেখানেই হুসাইন। আহলে বাইয়াত রাসুল (দ.)’র মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, আসমানের আমানতদার যেমন তারকারাজি তেমনি জমিনের আমানতদার হলেন আহলে বাইয়াত রাসুল (দ.)। আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তাঁদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। যেদিন কোন আহলে বাইয়াত থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। আল্লাহ্র প্রিয়ভাজন বান্দারা সর্বাবস্থায় খোদার ইচ্ছাশক্তির উপর নিজেকে সমর্পণ করে দেন। তিনি কারবালার ময়দানে আহলে বাইয়াত পরিবারের মহীয়সী মহিলাদের আত্মত্যাগের গৌরবময় ভূমিকাও তুলে ধরেন। যারা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখে তাদেরকে সবসময় কারবালার ন্যায় সত্য- মিথ্যা ও ধৈর্যের পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এ প্রসঙ্গে বক্তা উম্মুল আশেকীন আম্মাজান মুনাওয়ারা বেগমের অপরিসীম ধৈর্য ও আত্মত্যাগের বাস্তব উদাহরণও তুলে ধরেন। মাহফিলে কোরআন তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া ও নিপা মনি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াপাড়া ডিগ্রী কলেজ, রাউজান এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শেখ বিবি কাউসার। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...