রাউজানে প্রভাতে প্রার্থনার জন্য পুজার ফুল সংগ্রহ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী। ২৯ জুন (রবিবার) ভোর ৬টায় দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম সুপর্ণা চৌধুরী (৬০)। তিনি রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে এক মেয়ে সন্তানের জননী।
তার প্রতিবেশী চৌধুরী জানান, প্রভাতে প্রার্থনার জন্য পুজার সংগ্রহ করে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত গাড়ি ধাক্কায় আহত হয়ে সড়কে পড়ে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই দিন দুপুর ১ টার দিকে স্থানীয় শ্মশানে তার মরদেহের সৎকার করা হয়। রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের কোন সংবাদ আমরা পায় নি। কেউ আমাদের জানান নি।
গত ১৪ জন রাতে একইস্থানে একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাকের ধাক্কায় অমল কান্তি দে নান্টু (৬৫) এক ব্যক্তি নিহত হয়। এই ধরনের প্রাণহানিরোধে সড়কের এই স্থানে গতিরোধক ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক জয় ভট্টাচার্যসহ স্থানীয়রা।
রাউজানে পূজার ফুল আনতে বের হয়ে সড়কে লাশ হলেন নারী
গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:

