শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে মমতা ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লালখান বাজারে এনজিও সংস্থা মমতা পরিচালিত ‘মমতা মাতৃসদন’ নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ জুন) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এসময় ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে হঠাৎ করেই ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এতে আতঙ্কে রোগী ও স্বজনরা বাইরে ছুটে আসেন।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ধোঁয়া ছড়িয়ে পড়ার পরেই রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয় এবং কেউ গুরুতর আহত হননি। এটি একটি দুর্ঘটনা ছিল বলে দাবি করে কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...