মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সময়সীমার প্রস্তাব বিএনপি আট বছর আগে দিয়েছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই মেয়াদের (দশ বছর) বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এতে ঐক্যমত আছে। এই প্রস্তাবনা বিএনপি আট বছর আগে দিয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।

তার সঙ্গে বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, যারা এখন নতুনভাবে সংস্কারের কথা বলছে, তারা এখন এই কথা বলছে। আমরা ভিশন ২০৩০-এর মধ্যেই বলেছি দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে ঐক্যমত না থাকার কোনও কারণ নেই।

মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে আমীর খসরু বলেন, সবার আগে নির্বাচন। এটি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, এজন্য সবার একটা প্রস্তুতি আছে। তারা আশা করছেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে। এতে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে সবাই স্বস্তি বোধ করবে। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশে আমাদের শ্রমিকদের সমস্যা ও অধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কাজ করে। তাই বাংলাদেশের শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের পরিকল্পনার বিষয়ে তারা জানতে চেয়েছে।

আগামী দিনের পার্লামেন্টকে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করতে চায় উল্লেখ করে আমীর খসরু বলেন, আগামী পার্লামেন্টের কার্যক্রম স্বচ্ছতার সাথে পরিচালনা করতে ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে। এছাড়াও বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার বিষয়টিও বৈঠকে উঠে এসেছে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...