শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারো কাউন্সিলর হিসেবে নির্বাচিত ফটিকছড়ির কৃতি সন্তান শাহানা হানিফ মুনমুন

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি সন্তান শাহানা হানিফ মুনমুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করেছেন। ২০২১ সালে চমক তৈরি করে প্রথমবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে বসেন শাহানা হানিফ মুনমুন। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর প্রথম বাংলাদেশি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। শহরটির কাউন্সিলে শাহানাই প্রথম মুসলিম নারী।

তৃণমুল রাজনীতির অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের মতে, এই জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ নিয়ে এসেছে। শিক্ষিত ও অভিজাত প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানের সমর্থন পেলেও, শাহানার পাশে ছিল তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণের মঞ্চ। শাহানা হানিফের এবারের প্রচারণায় মূল ইস্যুগুলো ছিল—সাশ্রয়ী আবাসন, অভিবাসী অধিকার, জনস্বাস্থ্য ও পুলিশ সংস্কার। কোভিড পরবর্তী নিউইয়র্কে এই ইস্যুগুলোর গুরুত্ব ছিল প্রবল। ১৯৮০ সালে শাহানার বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে তারা কুইন্সের জ্যাকসন হাইটসে থাকতেন, পরে কেনসিংটনে চলে যান। শাহানা হানিফ উচ্চশিক্ষা গ্রহণ করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে, সমাজবিজ্ঞান ও নারী অধিকারে। সেখানেই তার রাজনৈতিক চেতনার বীজ রোপিত হয়। মাত্র ২৯ বছর বয়সে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত মুসলিম নারী হিসেবে নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর নির্বাচিত হন। জয়ের পর এক বিবৃতিতে শাহানা হানিফ নিউইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, জনগণ তাঁকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করায় তিনি অত্যন্ত ‘আনন্দিত ও গর্বিত’। এদিকে, শাহানা হানিফ মুনমুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ এলাকা ফটিকছড়িতে আনন্দের জোয়ার উঠেছে।

এ পদে নির্বাচিত হওয়ায় মুনমুনকে অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ। তাঁদের এলাকার বাসিন্দা মোহাম্মদ আনিচ বলেন,শাহানা হানিফের বাবা এলাকায় একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তাঁদের পরিবার এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন বিশেষ দিন উপলক্ষ্য করে দেশে আসেন। সাধারন মানুষের সাথে মিশেন। শাহানা হানিফের এ অর্জনে আমরা গর্বিত ও অত্যান্ত খুশি। শাহানা হানিফ মুনমুন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মনসুর গোমস্তার বাড়ির আমেরিকা প্রবাসী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে। হানিফ দীর্ঘদিন ধরে স্বপরিবারে আমেরিকার নিউইয়র্ক সিটিতে বসবাস করে আসছেন। তাঁর দুই মেয়ে এক ছেলের মধ্যে মুনমুন সবার বড়। ফটিকছড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, গেল রাতে (মঙ্গলবার) বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান শাহানা হানিফ বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন। ফটিকছড়িবাসীর পক্ষে শাহানা হানিফকে অভিনন্দন জানান তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...