সোমবার, ২৯ জুন ২০২৬

পুলিশের কবজি কাটা কবির চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি: র‍্যাব

- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়া উপজেলায় দায়ের কোপে পুলিশ কনস্টেবলের কবজি কেটে দেওয়া মো. কবির আহমদ (৪৩) চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। এলাকায় জমি দখল, মারামারিসহ নানা সন্ত্রাসী কার্যক্রমে সিদ্ধহস্ত তিনি। তার নামে ছয়টিরও বেশি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রামে র‌্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
গত রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ। শুক্রবারের সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পুলিশ সদস্যের কবজি কেটে নেওয়ার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সহযোগী কফিলসহ লুকিয়ে ছিলেন কবির। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে লোহাগাড়ায় ফিরে বড় হাতিয়ার পাহাড়ি এলাকায় অবস্থান নেন তিনি। পরে র‌্যাবের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭ এর যৌথ অভিযান চলাকালে কবির ও তার সহযোগী কফিল র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালান।
তিনি বলেন, কবির ও তার সহযোগী কফিলের গুলিতে আকরাম নামে র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে কবির গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী কফিলকেও গ্রেপ্তার করে র‌্যাব। কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কবিরকে ধরার অভিযানে গিয়ে র‌্যাব সদস্যরা একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলির খোসা, তিন রাউন্ড তাজা গুলি, দুটি হাসুয়া, একটি ছুরি, ১৮০ পিস ইয়াবা জব্দ করেন। পুলিশ সদস্যদের জখমে ব্যবহৃত একটি দা অভিযানে জব্দ করা হয়।
র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, কবির ঘটনার কথা স্বীকার করেছেন। কফিল হলেন কবিরের আশ্রয়দাতা। ঘটনার পর দুজনে মিলে বান্দরবানের দক্ষিণ হাঙর এলাকার একটি দুর্গম পাহাড়ে লুকিয়ে ছিলেন। পরে লোহাগাড়ার অবস্থান নিলে বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে তারা গ্রেপ্তার হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...