শনিবার, ২০ জুন ২০২৬

ছাত্র আন্দোলনের হত্যা মামলা, ডবলমুরিং আ. লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরের ডবলমুরিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ জুন)  রাতে পানওয়ালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করে।

গ্রেপ্তার মো. আকবর আলী (৪৬) আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় নিহত মো. ইউসুফ (৩৫) বরফ সরবরাহ করতে গিয়ে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় গুলিবিদ্ধ হন। ইউসুফ ওই এলাকার ঝর্ণাপাড়ায় একটি বরফ কারখানায় কাজ করতেন। ঘটনার সময় তিনি বরফ সরবরাহ করতে বের হন। একই সময়ে দেওয়ানহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল চলছিল।

অভিযোগ উঠেছে, স্থানীয় ও বহিরাগত কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি পরিকল্পিতভাবে ছাত্র জনতার ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র, লোহার রড, কিরিচ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা জনতার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এসময় ছোড়া গুলিতে ইউসুফ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ইউসুফের পিতা বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...