চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোহাম্মদ রাজু (২৫) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো কড়ই বাগান এলাকার ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক প্রকাশ লাকি’র পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারইয়ারহাট থেকে মোটরবাইকে করে নিজ বাড়ি হেঁয়াকো ফিরছিলেন রাজু। পথে কড়ই বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িগামী ইকোনো বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

