শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে স্বামী-শাশুড়ি মিলে গৃহবধূরকে হত্যা, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন 

সীতাকুণ্ড প্রতিনিধি   
সীতাকুণ্ডে স্বামী-শাশুড়ি মিলে শরীরে আগুন ধরিয়ে দিয়ে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার প্রতিবাদে এবং ঘাতক স্বামী ও শাশুড়িকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামবাসী। এর আগে সকাল ১০টায় সীতাকুণ্ড মডেল থানার সামনে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন ও বগাচতর এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে।
উল্লেখ যে, গত ১৪ জুন (শনিবার) সকালে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের গৃহবধূ ফাতেমা আক্তারকে স্বামী মুসলিম উদ্দিন ও শাশুড়ি সাজেদা বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিলে আহত অবস্থায় তাকে  চমেক হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর বুধবার রাত ১১টার সময় মারা যান। মীরশরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আবসারের মেয়ে তিন সন্তানের জননী ফাতেমা আক্তারের সাথে সীতাকুণ্ডের মুসলিম উদ্দিনের বিয়ে হয় ১৮ বছর আগে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন আব্দুল্লাহ আল জাকারিয়া। এতে বলা হয় বিয়ের পর থেকে স্ত্রী নির্যাতন করতো স্বামী ও শাশুড়ি। মৃত্যুর পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ফাতেমা আক্তারের পিতা নুরুল আনোয়ার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড প্রতিনিধি আসাদুজ্জামান, উত্তর বগাচতর একালার বাসিন্দা মহিবুর রহমার শওকত, খাইরুল ইসলাম, বোরহান উদ্দিন ও নেছার উদ্দিন মেজবা। নিহত গৃহবধূ ফাতেমা আক্তারের ভাই নুর নবী। এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানিয়েছেন শনিবার সকালে গৃহবধূ ফাতেমা আক্তারের পিতা নুরুল আনোয়ার বাদী হয়ে স্বামী-শাশুড়িকে আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ শাশুড়ি সাজেদা বেগম (৫৫) কে গ্রেফতার করেছে।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...