বুধবার, ২২ জুলাই ২০২৬

রামগড়ে ‘গ্রিন আইসিএস বাংলাদেশ পার্ট-২’ প্রকল্প নিয়ে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

 শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় উপজেলায় উন্নত চুলা বিতরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে আয়োজিত হলো  ‘গ্রিন আইসিএস বাংলাদেশ পার্ট-২’প্রকল্পভিত্তিক এক স্টেকহোল্ডার সভা।

গত ১৮ জুন রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি সদস্যদের উপস্থিতিতে তুলে ধরা হয় টেকসই জ্বালানি ব্যবহার, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং নারীর ক্ষমতায়নে প্রকল্পটির সম্ভাবনা ও প্রভাব। Green Spark Solutions Ltd., Green Spark Solutions Australia Pty. Ltd. এবং BKS Carbon Consulting Pvt. Ltd. যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এটি ‘Gold Standard’ সার্টিফিকেশনের আওতায় নিবন্ধনের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা, আইসিটি অফিসার, রামগড় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান এবং পাতাছড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাসেল রানা। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প আই,টি অফিসার মেহেদী হাসান সহকারী উন্নতচুলা প্রস্তুুত কারক জনাব মুনির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল, মাওলানা মোশারফ হোসেন, রামগড় পৌরসভার সমীর দেবনাথ এবং ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ইস্টেকহোল্ডারগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার সুপায়ন সুশীল এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এইচআর ম্যানেজার মাহাতাব খান। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক খোরশেদ আলম। সভায় জানানো হয়, উন্নত চুলার ব্যবহার শুধু জ্বালানি সাশ্রয়ই নয়, বরং নারীদের স্বাস্থ্য সুরক্ষা, রান্নার সময় হ্রাস, এবং আর্থিক সাশ্রয় নিশ্চিত করবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অংশগ্রহণকারীরা বলেন, এই প্রকল্প রামগড়ের মতো পাহাড়ি অঞ্চলে টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রকল্প সংক্রান্ত মতামত ও পরামর্শ জানাতে স্থানীয় পরামর্শকাল (Local Stakeholder Consultation) চালু রয়েছে ১৮ মে থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগণ অনলাইনে মতামত ও প্রশ্ন জমা দিতে পারবেন।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...