সোমবার, ২৯ জুন ২০২৬

মানুষের আস্থা অর্জন করেছে ভূমি মন্ত্রণালয় : ভূমিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের নিরলস প্রচেষ্ঠায় মানুষের আস্থা অর্জন করেছে ভূমি মন্ত্রণালয়।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবিত তিনটি আইন মন্ত্রিপরিষদে পাশ হয়েছে। সকলের সহযোগিতায় এই মন্ত্রণালয় আজ একটি পর্যায়ে এসেছে, অর্জন করেছে সকল মানুষের আস্থা।
মন্ত্রী আরো বলেন, সরকার ভূমি কর্মকর্তাদের পারফরমেন্স মনিটরিং করা শুরু করেছে, অভ্যন্তরীণ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে। বর্তমানে এর সুফল পাওয়া যাচ্ছে।
সাইফুজ্জামান চৌধুরী আজ ভূমি সেবা সপ্তাহ ২০২২’র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া (ধারণকৃত) শুভেচ্ছা বার্তা প্রদর্শন করা হয়।
ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। সম্মানীত অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি এবং মো. হাবিবর রহমান এমপি।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভূমি সেবা সপ্তাহ ২০২২-এ পুরস্কার প্রাপ্ত ভূমি কর্মকর্তাদের অভিনন্দন জানান মন্ত্রী।
এ বছর থেকে প্রথমবারের মতো প্রতি বছর ভূমি সেবা সপ্তাহে স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা প্রদান ও বাস্তবায়নে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মাঠ পর্যায়ে ভূমি অফিসে কর্মরতদের পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়।
অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং ভালো কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আজ ৮ বিভাগ থেকে ৮ শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)কে নিজ পদবীর ক্যাটাগরিতে ‘বিভাগীয় পর্যায়ে সেরা সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে পুরস্কার দেয়া হয়।
‘বিভাগীয় পর্যায়ে সেরা সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে পুরস্কার প্রাপ্তরা হলেন, ঢাকা থেকে লাভলী ইয়াসমিন, চট্টগ্রাম থেকে কে এম আবু নওশাদ, রাজশাহী থেকে মো. কাউছার হাবীব, খুলনা থেকে মো. আব্দুল হাই সিদ্দিকী, বরিশাল থেকে আব্দুল কাইয়ুম, সিলেট থেকে উত্তম কুমার দাশ, ময়মনসিংহ থেকে কাউছার আহাম্মেদ এবং রংপুর থেকে মো. উজ্জ্বল হোসেন। ভূমিমন্ত্রী বিজয়ীদেও হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
আগামী ২২ মে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, জোনাল সেটেলমেন্ট অফিসার, চার্জ অফিসার, সহকারী সেটেলমেন্ট অফিসার, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার এবং সেটেলমেন্ট সার্ভেয়ারদের মধ্যে থেকে জেলা ও জোনাল পর্যায়ে নিজ নিজ পদবীর ক্যাটাগরিতে সেরা ভূমি কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
এছাড়াও ভূমিমন্ত্রী মন্ত্রণালয়ের নতুন তিনটি সার্ভিস উদ্বোধন করেন। সেবাগুলো হচ্ছে ভূমিসেবা কিয়স্ক, ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম এবং ভ্রমমাণ ভূমিসেবা কেন্দ্র।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ সাবেক মূখ্যসচিব মো.আবুল কালাম আজাদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...