সোমবার, ৫ অক্টোবর ২০২৬

তারেক রহমানের ফেরার প্রস্তুতি চলছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।

আজ শুক্রবার বাদ আসর রাজধানীর কাটাবন ঢালের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু এসব কথা বলেন। রোববার (১৫ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মোহসীন মন্টু। তার বয়স হয়েছিল ৮০ বছর।

লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন, সেটি নিয়ে নতুন করে আগ্রহ, কৌতূহল এবং আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি।

আমীর খসরুর প্রত্যাশা পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী ২২ জুন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। চীন সফরে দুই দেশের বহু পুরোনো সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে আরও অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের শরীফ নূরুল আম্বিয়া, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ মুসলিম লীগের মহসিন রশিদ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মো. মিজানুর রহমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বেলা ১২টার...

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা

পার্বত্য জেলা বান্দরবানে দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুইদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম আজ শুরু...

সর্বশেষ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)...

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা

পার্বত্য জেলা বান্দরবানে দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত...

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর...

বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধন করেছেন। গৃহায়ন...

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায়...