সোমবার, ৫ অক্টোবর ২০২৬

টাকা পাচারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানকে সহায়তা : ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে বিদেশে পাচার করার সহায়তাকারী তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত।

তারা হলেন- চট্টগ্রামের উৎপল পাল, আব্দুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায় যে, সাইফুজ্জামান চৌধুরী নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে, তাদের সহায়তায় বিদেশে পাচার পাচার করেছেন মর্মে গোয়েন্দা তথ্যের আলোকে জানা যায়।
উক্ত ব্যক্তিবর্গ অনুসন্ধান কার্যক্রমের আওতাধীন রয়েছেন এবং তারা মামলার সম্ভাব্য আসামি হবেন মর্মে অনুমিত হয়।
তারা বর্তমানে পলাতক থাকায়, তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তারা দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যহত হবে।

এই বিভাগের সব খবর

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বেলা ১২টার...

সর্বশেষ

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)...

৫১-এ টাইটানিক খ্যাত কেট উইন্সলেট

সেই কবে ‘হেভেনলি ক্রিয়েচারস’ করেছিলেন। বয়স তখন সবে ১৭।...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে  (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে...

বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারা চুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো...