বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় শিশু উন্নয়ন প্রকল্পের পুষ্টিকর খাদ্য ও শিক্ষা সরঞ্জাম পেল ৩২৩ শিশু শিক্ষার্থী

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ৩২৩ জন সার্ভাইভাল মা ও শিশু শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সামগ্রীসহ ছাতা বিতরণ করা হয়েছে। কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে ও পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম পাড়াস্থ বিডি০৫২৩ মিলনায়তনে সোমবার বিকেলে এসব বিতরণ করা হয়। বেসরকারী সংস্থা আগাপে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ উপলক্ষে এক আলোচনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রধান অতিথি ছিলেন। হাসিরাম ত্রিপুরার সভাপতিত্বে বিতরণে বিশেষ অতিথি ছিলেন- আকিরাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতিন্ত্র ত্রিপুরা, গজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ইলিশায় ত্রিপুুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, রোমেল ত্রিপুরা ও প্রকল্পের ম্যানেজার ইটেন ত্রিপুরা।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি থোয়াইনু অং চৌধুরী বলেন, শিক্ষা ও সমাজসেবায় সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। আজকের আয়োজনে বিভিন্ন শিক্ষা ও পুষ্টি উপকরণ বিতরণ ধারাবাহিক প্রক্রিয়ায় রেখে পিঁছিয়েপড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেষে অতিথিবৃন্দ উপস্থিত মা ও শিশু শিক্ষার্থীর হাতে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সামগ্রী ও ছাতা তুলে দেন।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...