শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশি, সমালোচনার মুখে আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে তল্লাশির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক পরিচয়ে এ ধরনের তল্লাশি চালানো আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) দুপুরে ‘হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করা হয়। ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের পরিচয় জানতে চান এবং জিজ্ঞাসাবাদ করেন। ভিডিও প্রকাশের পর তা দ্রুতই ভাইরাল হয় এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বহদ্দারহাটের একটি গেস্ট হাউসের প্রধান ফটকে গিয়ে প্রথমে দরজা খুলিয়ে নেন। এরপর ক্যামেরা হাতে অভ্যর্থনা কক্ষে প্রবেশ করে কক্ষগুলোতে কারা অবস্থান করছেন তা জানতে চান। পরে একের পর এক কক্ষে ঢুকে অতিথিদের বের করে এনে পরিচয় জানতে চান। অনেকে নিজেদের বৈধভাবে আসা দম্পতি হিসেবে পরিচয় দিলেও, ওই ব্যক্তি বারবার সন্দেহ প্রকাশ করেন। এমনকি এক দম্পতির বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জানা গেছে, ভিডিওটি ফেসবুকে আপলোড করা হান্নান রহিম তালুকদার নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলেও দাবি করেছেন। তবে চট্টগ্রাম প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, তিনি প্রেস ক্লাবের কোনো সদস্য নন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “কোনো সাংবাদিকের এভাবে গেস্ট হাউসে ঢুকে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালানোর কোনো এখতিয়ার নেই। এটি আইনবিরুদ্ধ এবং ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের শামিল।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছিল। পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। সমাজের জন্য যারা ক্ষতিকর, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। নিরীহ কাউকে হয়রানি করা হয়নি।”

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...